এল এম সি পোর্টাল

সমন্বিত কৃষি ইউনিট   প্রাণিসম্পদ খাত

আমাদের সম্পর্কে

কৌশলগত কাঠামো

পিকেএসএফ ‘সমন্বিত কৃষি ইউনিট’ভুক্ত প্রাণিসম্পদ খাত-এর আওতায় সদস্য পর্যায়ে প্রাণিসম্পদভিত্তিক আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তাদের কর্মসংস্থান ও আয়বৃদ্ধিতে সহায়তা করছে। উক্ত প্রাণিসম্পদ খাত মূলত ৪টি বিষয়গত ক্ষেত্র-কে (Thematic Area) ভিত্তি করে প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করবে যা নিম্নে প্রদান করা হলোঃ

পরিবেশবান্ধব প্রযুক্তি ও তথ্য বিস্তারঃ খামারী পর্যায়ে জলবায়ু অভিযোজনক্ষম প্রাণিসম্পদ উৎপাদন (Good Husbandry Practice), খাদ্য, স্বাস্থ্য ও প্রজনন বিষয়ক প্রযুক্তি ও তথ্য সরবরাহের মাধ্যমে খামারীর টেকসই উন্নয়ন এবং জলবায়ু অভিযোজনক্ষম দেশীয় ও উন্নত জাতের প্রাণিসম্পদের বিস্তার, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট জনস্বাস্থ্যের সংরক্ষণ, পরিবেশসম্মত বর্জ্য ব্যস্থাপনা বিস্তার।

আর্থিক পরিষেবাঃ পিকেএসএফ এর নীতিমালা অনুসরণপূর্বক প্রাণিসম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, বিপনন ও বাজারজাতকরনে আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি উপরোক্ত বিষয়ে ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সেবা প্রদান।

সক্ষমতা বৃদ্ধি ও ব্যবস্থাপনাঃ প্রাণিসম্পদ খাতে পরিবেশবান্ধব টেকসই উন্নয়নে খামারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা। এ লক্ষ্যে সহযোগী সংস্থাসহ পিকেএসএফ এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ বিষয়ক সম্প্রসারণ, গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কার্যকর যোগাযোগ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।

পণ্যমান উন্নয়ন ও বাজারজাতকরণঃ নিরাপদ (স্বাস্থ্যসম্মত) প্রাণিজাত পণ্যের গুনগতমান নিশ্চিতকরণসহ পণ্যের প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে উদ্যোগ গ্রহণ করা।